ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেবেল আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। তবে তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হবে।

এ দিকে, রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার শনিবার সকালে গণমাধ্যমকে বলেন, স্যারের অবস্থা শুক্রবারের (২ এপ্রিল) চেয়ে একটু ভালো। স্যার আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। পরে ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑